ঢাকা | বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ রূপগঞ্জে গ্রেফতার ১২

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 ইং
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ রূপগঞ্জে গ্রেফতার ১২ ছবির ক্যাপশন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ রূপগঞ্জে গ্রেফতার ১২
ad728
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ রূপগঞ্জে গ্রেফতার ১২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাগানের ৩০ টি আমগাছ কেটে নেওয়ার অভিযোগ \ ৩ লাখ টাকার ক্ষতি

বাগানের ৩০ টি আমগাছ কেটে নেওয়ার অভিযোগ \ ৩ লাখ টাকার ক্ষতি