ঢাকা | বঙ্গাব্দ

টাঙ্গাইলে ফিলিং স্টেশন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2026 ইং
টাঙ্গাইলে ফিলিং স্টেশন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: টাঙ্গাইলে ফিলিং স্টেশন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
ad728
টাঙ্গাইলে ফিলিং স্টেশন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

মো: সাজিদ পিয়াল ,টাংগাইল জেলা প্রতিনিধি 

টাঙ্গাইললে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এম আরফান খান অ্যান্ড কোং ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের আমিন বাজার এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি জানান, বিভিন্ন সময় একাধিক অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, ডিজেল ও পেট্রোল প্রতি ৫ লিটারে প্রায় ৩৩০ মিলি লিটার কম দেওয়া হচ্ছে।
সহকারী পরিচালক রুমেল আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
🛑প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি🛑

🛑প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি🛑