ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা ছবির ক্যাপশন: রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা
ad728
*রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা* 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে চারটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে দীন ইসলামের মালিকানাধীন একটি কাগজের কার্টনের দোকানে হঠাৎ আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।
পরে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় দুটি কনফেকশনারি দোকান, একটি কাগজের কার্টনের দোকান এবং একটি ভাঙারি দোকান পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, আগুনে দোকানের মালামাল পুড়ে যাওয়ায় তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন