ঢাকা | বঙ্গাব্দ

ধামরাই উপজেলার কুশুরা বৈন্যা মহাশ্মশানে বাৎসরিক নামযজ্ঞ উৎসব সাড়ম্বরে উদযাপিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 29, 2026 ইং
ধামরাই উপজেলার কুশুরা বৈন্যা মহাশ্মশানে বাৎসরিক নামযজ্ঞ উৎসব সাড়ম্বরে উদযাপিত ছবির ক্যাপশন: ধামরাই উপজেলার কুশুরা বৈন্যা মহাশ্মশানে বাৎসরিক নামযজ্ঞ উৎসব সাড়ম্বরে উদযাপিত
ad728
ধামরাই উপজেলার কুশুরা বৈন্যা মহাশ্মশানে বাৎসরিক নামযজ্ঞ উৎসব সাড়ম্বরে উদযাপিত 

রনজিত কুমার পাল 
সিনিয়র রিপোর্টার-
 
রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুরা বৈন্যা গ্রামে সার্বজনীন মহাশ্নশান ও মন্দির কমিটির আয়োজনে ৪ দিন ব্যাপী শ্রীমদ্ভগবত গীতা, ধর্মীয় আলোচনা, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান, রাধাকৃঞ্চের অষ্টকালীন লীলা কীর্ত্তন ও মহোৎসব-২০২৬ সুষ্ঠু আনন্দঘন উৎসবমুখর পরিবেশে
শান্তিপূর্নভাবে উদযাপিত  হয়েছে। 
প্রতি বছরের মতো এবারও বাৎসরিক এই মহতী উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান হরিনাম সংকীর্তনের ৬টি দেশের স্বনামধন্য কীর্ত্তনীয়া দল ও ৪টি দেশের সেরা অষ্টকালীন লীলাকীর্তনের দল অংশ নিয়েছে। 
গত ২২ মার্চ রবিবার সকাল থেকে শরু হয় এ ধর্মীয় সংকীর্তন ও লীলা কীর্ত্তন অনুষ্ঠান।২৪ মার্চ 
অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী রাধাকৃঞ্চের অষ্টকালীন লীলা কীর্তন।
২৫ মার্চ বুধবার অনুষ্ঠিত হয়েছে দধি মঙ্গল.জলকেলী কুঞ্জভঙ্গ, ও মহন্ত বিদায়ের বিদায়ের মধ্য দিয়ে সন্ধ্যায় এ উৎসবের সমাপ্তি ঘটেছে।
এই উৎসবে সার্বিক দায়িত্ব পালন করেছেন সুভাস চন্দ্র রায়। এ কমিটির সভাপতি শ্রী  নীলকান্ত ভৌমিক ও সাধারন সম্পাদক দিজেন্দ্র সরকার জানান শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন 
লীলা কীর্তনের দিন ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় সংসদ সদস্য  আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন উৎসব স্থল পরিদর্শনে আসেন। তিনি ভক্তবৃন্দের উদ্দেশে বলেন আপনাদের সুন্দর এআয়োজন ও প্রানবন্ত উৎসব সুষ্ঠু,  খুব সুন্দর পরিবেশে উদযাপিত হয়েছে। 
আপনারা আপনাদের ধর্ম  শান্তিপুর্নভাবে যে কোনো উৎসব আযোজন ও পালন করবেন।যেকোনো  প্রযোজন  হলে আমার কাছে আসবেন আমি তার সমাধানের চেষ্ঠা করবো।মহাশ্নশান মন্দিরের জায়গার  সমস্যার বিষয়ে জানানোর জন্য বলেন।এ'সময় আলহাজ্ব  তমিজ উদ্দিন এমপি মহোদয়ের সাথে ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সামছুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
২১ মার্চ অনুষ্ঠিত হয় শ্রীমদভগবদ গীতা পরায়ণ অংশ গ্রহনে বৈনা গীতা সংঘ শাখা,দৃপুরে ভক্তিমুলক গানের অনুষ্ঠান।
বিকেলে সনাতন ধর্ম শাস্ত্র বিষয়ক আলোচনা সভা ,আলোচক ছিলেন বাংলাদেশ গীতা সংঘের সভাপতি শ্রী নিত্যানন্দ চক্রবর্তী ,স্বামী হরি হরানন্দ বর্দ্ধন,রনজিৎ কুমার পাল। 
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনার দায়িতে ছিলেন শ্রী ক্ষিতীশ চন্দ্র রায়।
অনুষ্ঠানে উপস্থিত তাপস ভৌমিক বলেন হাজার হাজার আগত কৃষ্ণানুরাগী ভক্তবৃন্দের মাঝে প্রতি দিন প্রসাদ সেবা ও প্রসাদ বিতরন করা হয়েছে। পাশাপশি বিশাল মাঠে মেলা বসেছে।ভক্তরা ঘুরছে আনন্দ উপভোগ করছেন। সব মিলিয়ে উৎসবমূখর শান্তিপূর্ণ পরিবেশে  এবারে উৎসব সমাপ্ত হয়েছে।
দুর-দূরান্ত থেকে আগত হাজারো ভক্ত-নর নারীদের মাঝে,উৎসব চলাকালীন দিনগুলোতে  প্রসাদ বিতরন করা হয়।বৈন্যা মহাশশ্মান মন্দির কমিটির সভাপতি ---বলেছেন এ অনুষ্ঠানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন,কুঞ্জভঙ্গ ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে শুক্রবার শেষ হয়েছে এই মহতী উৎসবের।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়