ঢাকা | বঙ্গাব্দ

টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্বোধন ও ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্বোধন ও ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ছবির ক্যাপশন: টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্বোধন ও ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়
ad728
টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্বোধন ও ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়

মো: সাজিদ পিয়াল  জেলা প্রতিনিধি টাংগাইল

টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থার নতুন অফিস উদ্বোধন ও ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ মার্চ সকালে এলেঙ্গা ইউনিটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটির উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লুৎফর রহমান মতিন।এলেঙ্গা ইউনিটের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলেঙ্গা ইউনিটের উপদেষ্টা ও সাবেক এএসপি আখতারুজ্জামান বাবুল, জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বোরহান তালুকদার, সদস্য ইমাম হাসান সোহান, মোঃ একদিল হোসেন এবং সৈয়দ সাইফুজ্জামান মাসুদ।এ সময় আরও উপস্থিত ছিলেন এলেঙ্গা ইউনিটের সহ-সভাপতি সাইফুল ইসলাম সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা শিকদার, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী, অর্থ সম্পাদক সাইদুর রহমান পলাশ, দপ্তর সম্পাদক ফজলুল হক, ইমন ও প্রিয়া প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার।অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নৈতিকতা রক্ষা এবং সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ  অভিযানে দুইটি শুটার পাইপগান ও গুলি

রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দুইটি শুটার পাইপগান ও গুলি