ঢাকা | বঙ্গাব্দ

ধামরাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
ধামরাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন ছবির ক্যাপশন: ধামরাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন
ad728
ধামরাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন

​রনজিত কুমার পাল 
সিনিয়র রিপোর্টার-

"সব কথা সবার কথা" এই স্লোগানে ​বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদনের অঙ্গীকার নিয়ে সাফল্যের সাথে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস টিভির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শনিবার (৩১জানুয়ারি) ধামরাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
এসময় চ্যানেল এস টিভি'র ধামরাই প্রতিনিধি ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক  মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  খান সালমান হাবীব।

সভায় বক্তারা বলেন, চ্যানেল এস শুরু থেকেই সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা বলে আসছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সৃজনশীল অনুষ্ঠানমালার মাধ্যমে চ্যানেলটি অতি অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বাংলাদেশে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে এই চ্যানেলটি অনন্য ভূমিকা পালন সহ ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন তারা। 
এসময় ধামরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রত্রিকার সাংবাদিক মোঃ শামীম খান, ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কন্ঠ প্রত্রিকার সাংবাদিক আবু হাসান,ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সাংবাদিক রনজিত কুমার পাল,  রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি আদনান হোসেন,ধামরাই  সেন্টাল প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা, রিপোটার দৈনিক প্রতিদিনের সংবাদ এর আব্দুর রউফ, আর টিভির, রাজিউল হাসান পলাশ, দৈনিক জনকণ্ঠ, এর সোহেল রানা,  বৈশাখী টিভির মোজাম্মেল হোসেন, দৈনিক কালবেলা  আবদুল্লা আল আজিজ  খোকন, এশিয়ান টিভির মামুন আহমেদ জয়, ভোরের পাতা ওসমান গনি, দৈনিক সরেজমিন  এর কার্তিক ঘোষ, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 
চ্যানেল এস-এর ধামরাই প্রতিনিধি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের অফুরন্ত ভালোবাসা আমাদের এই দীর্ঘ পথচলার  শক্তি। আগামীর দিনগুলোতেও আমরা সুস্থ সংস্কৃতি এবং সঠিক সংবাদ নিয়ে আপনাদের পাশে থাকতে চাই বলে ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বর্

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বর্