ঘাটাইলে মর্মান্তিক দুর্ঘটনা: পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু, আহত ২
মো: সাজিদ পিয়াল টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা-এর ধলাপাড়া ইউনিয়নে এক হৃদয়বিদারক ঘটনায় পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই ছাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা যায় ধলাপাড়া ইউনিয়নের রত্নাআটা মহিলা হাফিজিয়া মাদ্রাসার চার ছাত্রী একসঙ্গে বাইরে যায়। পরে অসাবধানতাবশত তারা পাশের একটি জলাশয়ে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালায়।উদ্ধারের পর দুই ছাত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর দুইজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছে।ঘটনার পরপরই এলাকায় কান্না ও আহাজারির রোল পড়ে যায়। স্বজনদের বিলাপ আর সহপাঠীদের শোকাহত পরিবেশে পুরো এলাকায় নেমে আসে গভীর শোক।এদিকে দুর্ঘটনার সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
A H M Hafizul Bari