ঢাকা | বঙ্গাব্দ

*পূর্বাচল থেকে অপহৃত শিশু মাঈশা গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেপ্তার ১*

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 21, 2026 ইং
*পূর্বাচল থেকে অপহৃত শিশু মাঈশা গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেপ্তার ১* ছবির ক্যাপশন: *পূর্বাচল থেকে অপহৃত শিশু মাঈশা গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেপ্তার ১*
ad728
*পূর্বাচল থেকে অপহৃত শিশু মাঈশা গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেপ্তার ১*

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল এলাকা থেকে অপহৃত ৫ বছরের শিশু মাঈশাকে দুই দিন পর গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত শান্তকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২০ এপ্রিল) সকালে গাইবান্ধার ফুলছড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার শান্ত রূপগঞ্জের কালনী এলাকার বাসিন্দা দেলোয়ার মোল্লার ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, গত শনিবার সন্ধ্যায় পূর্বাচলের ১২ নম্বর সেক্টরে পিঠার দোকানদার শ্যামল মিয়ার মেয়ে মাঈশাকে বাড়ি থেকে দোকানে নিয়ে যাওয়ার কথা বলে কর্মচারী শান্ত অপহরণ করে। পরে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে রোববার থানায় মামলা দায়ের করা হয়।
মামলার পর পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং অবস্থান শনাক্ত করে গাইবান্ধার ফুলছড়ি এলাকা থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে। একই সঙ্গে অভিযুক্ত শান্তকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
আজ বছরের প্রথম সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকেও কি দেখা যাবে

আজ বছরের প্রথম সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকেও কি দেখা যাবে