ঢাকা | বঙ্গাব্দ

*কাঞ্চন ব্রিজে অভিযান: ছিনতাইচক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার দুই মোটরসাইকেল*

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 29, 2026 ইং
*কাঞ্চন ব্রিজে অভিযান: ছিনতাইচক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার দুই মোটরসাইকেল* ছবির ক্যাপশন: *কাঞ্চন ব্রিজে অভিযান: ছিনতাইচক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার দুই মোটরসাইকেল*
ad728
*কাঞ্চন ব্রিজে অভিযান: ছিনতাইচক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার দুই মোটরসাইকেল*

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশি অভিযানে ছিনতাইচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ছিনতাই হওয়া আরেকটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে কাঞ্চন ব্রিজের ঢাকামুখী ঢালে অভিযান চালিয়ে রিফাত (২৪) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার দক্ষিণবাগ এলাকার বাসিন্দা।
অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ। গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়, যা ছিনতাই কাজে ব্যবহৃত হয়েছিল। পাশাপাশি আরেকটি ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া রিফাতসহ আরও দুই পলাতক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এলাকায় ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসন্ন নির্বাচন ঘিরে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

আসন্ন নির্বাচন ঘিরে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের