ঢাকা | বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় ঝরে গেল আরো ১টি তাজা প্রাণ ।। গাড়ি চালক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 5, 2026 ইং
সড়ক দুর্ঘটনায় ঝরে গেল আরো ১টি তাজা প্রাণ ।।  গাড়ি চালক আটক ছবির ক্যাপশন: সড়ক দুর্ঘটনায় ঝরে গেল আরো ১টি তাজা প্রাণ ।। গাড়ি চালক আটক
ad728
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার সামনে সড়ক দুর্ঘটনায় অজিত দাস (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ ৫ এপ্রিল রবিবার বিকেলে ঢাকাগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অজিত দাস সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সোনারামপুর গ্রামের ননী দাসের ছেলে। 
পুলিশ কাভার্ড ভ্যান চালক মোহাম্মদ মফিজকে (৫২) আটক করেছে। তিনি লক্ষ্ণিপুর জেলার রামগঞ্জ উপজেলার তাহেরপুরের নওশাদ আলীর ছেলে।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আওলাদ হোসেন জানান, অজিত দাসের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আটককৃত কাভার্ডভ্যানের চালক মোহাম্মদ মফিজ পুলিশ হেফাজতে রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাদির বোন পরিচয়ে সমাবেশে বক্তব্য, ‘ভুয়া পরিচয়’ ঘিরে তোলপাড়

হাদির বোন পরিচয়ে সমাবেশে বক্তব্য, ‘ভুয়া পরিচয়’ ঘিরে তোলপাড়