ঢাকা | বঙ্গাব্দ

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : May 8, 2026 ইং
সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ছবির ক্যাপশন: সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ
ad728
রূপগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বালু নদের সেতু থেকে নগরপাড়া বাজার পর্যন্ত সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৩'শ মিটার এ সড়ক ৫০ লাখ ৮২ হাজার ৭১১ টাকা ব্যয়ে ইউনি ব্লক দিয়ে নির্মাণ কাজ করছে। সরেজমিনে গিয়ে জানা গেছে, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের বালু নদের সেতু-নগরপাড়া বাজার সড়ক নির্মাণ কাজ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে চলছে। বালুর সাথে কাদাযুক্ত মাটি, পুরনো ইট ও খোয়া মেশানো হচ্ছে। ব্যবহার করা হচ্ছে বালির পরিবর্তে পলিথিনযুক্ত মাটি। এ সড়ক নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বাইতুল আল মামুর এজেন্সির স্বত্বাধিকারী  সালাউদ্দিন। সাব-ঠিকাদার হিসেবে নিয়োজিত রয়েছেন নুর উদ্দিন। 
নগরপাড়া গ্রামের বাসিন্দা রাসেল আহমেদ বলেন, সড়ক নির্মাণ কাজে বালি ও খোয়ার সঙ্গে মিশানো হচ্ছে মাটি। নিম্নমানের নির্মাণসামগ্রী পরিহার করা উচিত। দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী এ সড়ক নির্মাণ কাজ টেকসই হওয়া উচিত। 
এ ব্যাপারে সাব-ঠিকাদার নুরুদ্দিন বলেন, সিডিউল অনুযায়ী সড়ক নির্মাণ কাজ চলছে। কোনক্রমেই অনিয়ম করে রাস্তা নির্মাণ কাজ করা সম্ভব নয়। 
রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, বালু নদের সেতু থেকে নগরপাড়া বাজার পর্যন্ত সড়কে পানি জমে থাকে। তাই বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে দেশের অবকাঠামোগত উন্নয়ন ও মেরামতের (জিওবি মেইনটেনেন্স) আওতায় ইউনি ব্লক দিয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে। সড়কটি আগে এইচবিবি (ইটের রাস্তা) ছিল। নিয়ম অনুযায়ী পুরোনো ইট বর্তমান প্রাক্কলনে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নির্ধারিত ঠিকাদার সেই নকশা অনুযায়ী কাজ করছেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সড়ক নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। রাস্তাটির পুরুত্ব, প্রস্থ ও দৈর্ঘ্য পরিমাপ করে সিডিউল অনুযায়ী সঠিক পাওয়া গেছে। 
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করা হয়েছে। তবে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজটি করার কোন সুযোগ নেই। আমরা সবসময় সড়ক নির্মাণ কাজ তদারকি করছি।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর নিপীড়নের

প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর নিপীড়নের