ঢাকা | বঙ্গাব্দ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৩ মাস মেয়াদি শর্ট কোর্সে ভর্তি শুরু, বিদেশে কর্মসংস্থানের সুযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৩ মাস মেয়াদি শর্ট কোর্সে ভর্তি শুরু, বিদেশে কর্মসংস্থানের সুযোগ ছবির ক্যাপশন: কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৩ মাস মেয়াদি শর্ট কোর্সে ভর্তি শুরু, বিদেশে কর্মসংস্থানের সুযোগ
ad728
কুষ্টিয়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৩ মাস মেয়াদি শর্ট কোর্সে ভর্তি শুরু, বিদেশে কর্মসংস্থানের সুযোগ।

কুষ্টিয়া প্রতিনিধি///

"দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ২০২৬ সালের অক্টোবর-ডিসেম্বর সেশনের ৩ মাস মেয়াদি শর্ট কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) পরিচালিত এই কেন্দ্রে দেশে-বিদেশে কর্মসংস্থানের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ দেওয়া হবে।
যেসব কোর্সে ভর্তি চলছে:
এবার মোট ৭টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি কোর্সে ৩০টি করে আসন রয়েছে। কোর্সগুলো হলো — কম্পিউটার অপারেশন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স (EIM), স্কিন কেয়ার অ্যান্ড বিউটিফিকেশন, অটোমোটিভ মেকানিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং (RAC), সুইং মেশিন অপারেশন (SMO) এবং টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিং (TDM)।
ভর্তির যোগ্যতা ও খরচ:
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছর এবং জাতীয় পরিচয়পত্র (NID) থাকা বাধ্যতামূলক। অধিকাংশ কোর্সে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে।
ভর্তি ফি ১২ টাকা ও টিউশন ফি ৩৬ টাকা, মোট ৪৮ টাকা। এছাড়া NSDA ফাইনাল অ্যাসেসমেন্টের জন্য ৭০০ টাকা পরীক্ষা ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সূচী:
১ থেকে ৩ নং কোর্সের জন্য আবেদন চলবে ২৪ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত, ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর। ৪ থেকে ৮ নং কোর্সের জন্য আবেদন ২৪ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত, পরীক্ষা ২৪ সেপ্টেম্বর। নির্বাচিতদের ক্লাস শুরু হবে ১ অক্টোবর থেকে, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত।
প্রয়োজনীয় কাগজপত্র:
দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, NID-এর ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ এবং বিদেশগামীদের ক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি। আবেদনের আগে BMET রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
এ বিষয়ে কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলাম বলেন, "বর্তমানে শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, বাস্তবমুখী কারিগরি দক্ষতার গুরুত্ব অনেক বেশি। আমাদের লক্ষ্য তরুণ-তরুণীদের এমনভাবে দক্ষ করে গড়ে তোলা যাতে তারা দেশে ও বিদেশে বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জে চালককে বেঁধে মারধর করে অটোরিকশা ছিনতাই

রূপগঞ্জে চালককে বেঁধে মারধর করে অটোরিকশা ছিনতাই