ঢাকা | বঙ্গাব্দ

দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন

  • নিউজ প্রকাশের তারিখ : May 18, 2026 ইং
দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন ছবির ক্যাপশন: দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন
ad728
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক ঢাকা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা উত্তর সিটি নির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফকে।
আজ সোমবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন এককভাবে অংশগ্রহণ করবে। কোনো জোটে যাবে না। মতবিনিময় সভায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব ফজলে বারী মাসউদ, আশরাফুল আলম, সহকারী মহাসচিব আহমাদ আবদুল কাইয়ুম, সহ-প্রচার সম্পাদক শরীয়াতুল্লাহ প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগে উ

টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগে উ