ঢাকা | বঙ্গাব্দ

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ad728
ধামরাইয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রনজিত কুমার পাল সিনিয়র রিপোর্টার-

ঢাকার ধামরাইয়ের ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দিরে  পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (২ সেপ্টেম্বর)  রাতে ধামরাইয়ের কায়েতপাড়াস্হ ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দিরে  পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আহবায়ক শ্রী নন্দ গোপাল সেন এর সভাপতিত্বে ও কমিটির যুগ্ন আহবায়ক সাংবাদিক রনজিত কুমার পালের সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন সর্বশ্রী নন্দ গোপাল সেন, সাংবাদিক রনজিত কুমার পাল, রামানন্দ সরকার,রতন পাল,চন্দন সরকার,রিপন গোস্বামী(সদস্য-সচিব),,অপু বনিক সহ অন্যান্যরা।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল সাড়ে তিনটার সময় ধামরাই পৌরসভার সকল মন্দির কমিটি সহ এতদ্ অঞ্চলের সকল মন্দির কমিটির কর্মকর্তা -সদস্য ভক্তবৃন্দকে ধামরাইয়ের ঐতিহাসিক রথখোলা চত্তরে উপস্হিত থাকার জন্য আহবান জানানো হয়, বিকাল চারটার সময় রথখোলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে ধামরাই বাজার- গোপনগর হয়ে ঢাকা- আরিচা মহাসড়ক হয়ে থানা রোড- দক্ষিণপাড়া - উত্তরপাতা - বড় বাজার হয়ে মোকামটোলা  হয়ে বাজার হয়ে রথখোলা হয়ে যশোমাধব দেবের মন্দিরে গিয়ে শেষ হবে।
বক্তারা তাদের বক্তব্যে সবাইকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত সুষ্ঠু সুন্দর উৎসবমুখর আনন্দঘন শান্তিপূর্ণ পরিবেশে শোভাযাত্রায় অংশ গ্রহণ করার জন্য সবার প্রতি আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির সহ-সভাপতিদ্বয় সর্বশ্রী জগদীশ চন্দ্র সরকার, প্রদীপ কুমার মজুমদার, কোষাধ্যক্ষ রতন পাল,সাংগঠনিক সম্পাদক সমীর বরন সরকার, কর্মকর্তা স্বপন কুমার পাল, প্রান গোপাল সেন প্রমূখ। 
মতবিনিময় সভার শেষ পর্যায়ে ধামরাই পৌরসভার বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিদের শোভাযাত্রায় অংশ গ্রহণ করার জন্য ক্যাপ,ব্যাচসহ বিভিন্ন উপকরন বিতরন করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খুনের রাজনীতি পরিহার না করলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ

খুনের রাজনীতি পরিহার না করলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ