ঢাকা | বঙ্গাব্দ

আজ বছরের প্রথম সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকেও কি দেখা যাবে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
আজ বছরের প্রথম সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকেও কি দেখা যাবে ছবির ক্যাপশন: আজ বছরের প্রথম সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকেও কি দেখা যাবে
ad728
চলতি বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। মহাজাগতিক এই বিরল দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ববাসী। এবারের গ্রহণটি হবে বলয়াকার সূর্যগ্রহণ, যা আকাশপ্রেমীদের কাছে রিং অব ফায়ার বা আগুনের বলয় নামে পরিচিত।

আন্তর্জাতিক সময় অনুযায়ী এটি সকাল ৭টা ১ মিনিটে হবে এবং এর সর্বোচ্চ স্থায়িত্বকাল হতে পারে ২ মিনিট ২০ সেকেন্ড।
রোববার (১৫ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা , সূর্যগ্রহণটি মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। তবে, আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশে এই সূর্যগ্রহণটি দেখা যাবে।
এতে আরও বলা হয়, অ্যান্টার্কটিকার চিলির অ্যান্টার্কটিক গবেষণার ইয়েলচো ঘাঁটি থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ মহাসাগরে স্থানীয় সময় (এলএমটি) মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ৪টা ৩৮ মিনিট ৩১ সেকেন্ডে গ্রহণ শুরু হবে এবং মরিশাসের ভিংট-সিনক দ্বীপ থেকে দক্ষিণ পূর্ব দিকে ভারত মহাসাগরে ৬টা ২৪ মিনিট ৩৯ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফ ও সেন্টমার্টিনে নতুন বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপর

টেকনাফ ও সেন্টমার্টিনে নতুন বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপর