কৃতি সন্তান মেজর মাহবুব ও ৫৭জন সেনা অফিসার শহীদদের স্মরণে হেলথ ক্যাম্প উদ্বোধন
ধামরাই (ঢাকা) প্রতিনিধি -রনজিত কুমার পাল (বাবু)
বিডিআর ট্রাজেডির ধামরাইয়ের কৃতি সন্তান মেজর মাহবুব সহ ৫৭ জন সেনা অফিসার শহীদদের স্মরনে বরিশাল এক্স ক্যাডেট এসোসিয়েশনের উদ্যোগে হেলথ ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হেলথ ক্যাম্প উদ্বোধন করেন মন্ত্রী পদমর্যাদার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের বিপরীতে ধামরাই টিউটোরিয়াল স্কুল প্রাঙ্গণে হেলড ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠান শহীদ মেজর মাহবুব এর মমতাময়ী মাতা খোদেজা রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা- ২০, ধামরাই এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
এ'সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) খান সালমান হাবিব, ধামরাই থানার অফিসার ইনচার্জ( ওসি) নাজমুল হুদা, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,ধামরাই পৌর বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, ধামরাই পৌর বিএনপি সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদারসহ বিডিআর ট্রাজেডির শহীদ ধামরাইয়ের কৃতি সন্তান মেজর মাহবুবুর রহমান এর পরিবারের সদস্যগন ও ধামরাই পৌর এলাকার সুধীজন,সাংবাদিকবৃন্দ।
A H M Hafizul Bari