বিরোধী দলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব নিচ্ছেন ডা. শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। আর বিরোধী দলের চিফ হুইপ হচ্ছেন নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক।
মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানায়। জানা গেছে, বিরোধী দলের সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই ১১-দলীয় জোটের পক্ষ থেকে যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
জোটের একাধিক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন জামায়াত নেতা ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা রফিকুল ইসলাম খান।
ত্রয়োদশ জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের আনুষ্ঠানিক অবস্থান নির্ধারণের মধ্য দিয়ে সংসদের কার্যক্রমে নতুন রাজনৈতিক সমীকরণ স্পষ্ট হতে শুরু করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
A H M Hafizul Bari