ঢাকা | বঙ্গাব্দ

কারাবন্দী আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন সিকদারের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
কারাবন্দী আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন সিকদারের মৃত্যু ছবির ক্যাপশন: কারাবন্দী আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন সিকদারের মৃত্যু
ad728
কারাবন্দী আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন সিকদারের মৃত্যু 

ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দী আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন সিকদার (৬০) মারা গেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।
মনির হোসেন সিকদার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার গোপালদী গ্রামের বাসিন্দা। তার পিতা জহুরুল ইসলাম সিকদার। অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে গত ৭ ফেব্রুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। এর আগে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার-এ কারাবন্দী ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, গত বছরের ১২ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা-সহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে ঘোষিত কর্মসূচির প্রেক্ষাপটে নাশকতার আশঙ্কায় পরিচালিত অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়।
মনির হোসেন সিকদার নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন ৭১ সদস্যবিশিষ্ট আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের কমিটির সহ-সভাপতি ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সহকারী জজ পরিচয়ে থানায় রাত কাটাতে গিয়ে আটক প্রতারক

সহকারী জজ পরিচয়ে থানায় রাত কাটাতে গিয়ে আটক প্রতারক