ভোটের পর সরকার পল্টি দিয়েছে, স্থানীয় নির্বাচনে তাদের লাল কার্ড ধরিয়ে দিবেন- নাসিরউদ্দিন পাটোয়ারী
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, বাংলাদেশের ৭৫ভাগ ভোটার গণভোটের রায় দিয়েছেন। কিন্তু এই সরকার এখন পল্টি মারছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাদের লাল কার্ড ধরিয়ে দিবেন। বাংলাদেশের সংস্কার প্রশ্নে আপোষ করবো না। প্রাকৃতিক সৌন্দর্যে মন্ডিত রূপগঞ্জকে মাদক, সন্ত্রাস, ঘরবাড়ি ও জমি দখলের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে রক্তের দাগ লাগিয়ে দেওয়া হয়েছে। বিএনপির নাম প্রকাশ না করে বলেন, আপনারা প্রার্থনা করার সুযোগও পাবেন না। অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না। গতকাল ৬জুন শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রূপগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জোবায়ের সরদার, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ ইউসুফ হোসাইন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা এনসিপি নেতা ইউছুফ হোসেন, আকাশ আহমেদ, রিদিম আহমেদ, সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
নাসিরউদ্দিন পাটোয়ারী আরও বলেন, আমার ভাইদের ওপর হামলার বিচার যদি না হয়, তাহলে আগামীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে। বিদেশে ফল রপ্তানি করে অর্থ আয় করা হয়। অথচ ফল উৎসব অনুষ্ঠানে হামলা করা হয়েছে। এসব সন্ত্রাসী কার্যক্রম পরিহার করতে হবে। সিমান্তের মানুষ অনিরাপদ রয়েছে। অবৈধ বলে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করা হচ্ছে। পুলিশকে আরো দক্ষ ও শক্তিশালী করতে হবে।
A H M Hafizul Bari