ঢাকা | বঙ্গাব্দ

কোস্টগার্ডের অভিযান,১৫ হাজার কেজি লাল চিনি জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
কোস্টগার্ডের অভিযান,১৫ হাজার কেজি লাল চিনি জব্দ ছবির ক্যাপশন: কোস্টগার্ডের অভিযান,১৫ হাজার কেজি লাল চিনি জব্দ
ad728
হাতিয়ায় কোস্টগার্ডের অভিযান,১৫ হাজার কেজি লাল চিনি জব্দ 

আমির হামজা সন্দীপ থেকে 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার টাংকি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। এ সময় চিনি পরিবহনে ব্যবহৃত একটি স্টিল বডির ল্যান্ডিং ক্রাফটও জব্দ করা হয়েছে। জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড।
সোমবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল উপজেলার টাংকি খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ওই এলাকায় সন্দেহজনক একটি স্টিল বডির ল্যান্ডিং ক্রাফটে তল্লাশি চালানো হয়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা প্রায় ১৫ হাজার কেজি লাল চিনি পাওয়া যায়। পরে চিনিসহ চোরাচালানের কাজে ব্যবহৃত ল্যান্ডিং ক্রাফটটি জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জব্দ করা চিনি ও ল্যান্ডিং ক্রাফটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, চোরাচালান প্রতিরোধ, অবৈধ পণ্য পরিবহন বন্ধ এবং দেশের রাজস্ব সুরক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি \ ভোগান্ত

২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি \ ভোগান্ত