সবচেয়ে ভয়ংকর শয়তান বাইরে থাকে না, সে বাস করে মানুষের মস্তিষ্কে
বিনোদন ডেস্ক
মাথাবিহীন একটি রক্তাক্ত দেহ—এক হাতে চাপাতি, অন্য হাতে কাটা হাত! এই চমকপ্রদ ও ভীতিকর লুকে হাজির হন অভিনেতা তৌসিফ মাহবুব। ‘চক্র ২’–এর পোস্টারে এমন লুক নিয়ে আলোচনা তৈরি হয়। এবার এল ভিকি জাহেদের সিরিজটির ট্রেলার। পোস্টারের মতোই ট্রেলারজুড়েও তৈরি করা হয়েছে ভয়ের আবহ।
গতকাল ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত ২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলারটি শেয়ার করে লেখা হয়, ‘সবচেয়ে ভয়ংকর শয়তান কিন্তু বাইরে থাকে না, সে বাস করে মানুষের মস্তিষ্কের গভীরে। আদম পরিবারের সেই ভয়াবহ ঘটনার পরতে পরতে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক খেলা এবার উন্মোচিত হবে। আপনি কি সেই ডায়েরির পাতা ওল্টাতে প্রস্তুত?’
পোস্টার প্রকাশের সময় তৌসিফ সতর্ক করে বলেছিলেন, ‘দুর্বল হৃদয়ের দর্শকদের জন্য এটি নয়।’ শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, ভয়াবহ কিছু দৃশ্য ধারণের সময় ইউনিটের কেউ কেউ সেট ছেড়ে চলে গিয়েছিলেন, এমনকি অসুস্থও হয়ে পড়েছিলেন
A H M Hafizul Bari