ঢাকা | বঙ্গাব্দ

চলমান সংকট রোধে সারা দেশের ন্যায় টাঙ্গাইল সদরেও চালু হচ্ছে স্মার্ট ফুয়েল কার্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
চলমান সংকট রোধে সারা দেশের ন্যায় টাঙ্গাইল সদরেও চালু হচ্ছে স্মার্ট ফুয়েল কার্ড ছবির ক্যাপশন: চলমান সংকট রোধে সারা দেশের ন্যায় টাঙ্গাইল সদরেও চালু হচ্ছে স্মার্ট ফুয়েল কার্ড
ad728
চলমান সংকট রোধে সারা দেশের ন্যায় টাঙ্গাইল সদরেও চালু হচ্ছে স্মার্ট ফুয়েল কার্ড

মো: সাজিদ পিয়াল, জেলা প্রতিনিধি ,টাঙ্গাইল 

টাঙ্গাইল ১১ এপ্রিল ২০২৬ইং টাঙ্গাইল সদরসহ সারাদেশে আগামী ১৮ এপ্রিল ২০২৬ থেকে স্মার্ট ফুয়েল কার্ড কার্যকর করা হবে। জেলা প্রশাসন জানিয়েছে এই ব্যবস্থার আওতায় মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহ করতে হলে কার্ড ব্যতীত তেল দেওয়া হবে না। ফুয়েল কার্ড সিস্টেম চালু করার মূল উদ্দেশ্য হলো তেল বিতরণ নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা বৃদ্ধি করা। এই নতুন নিয়ম অনুসারে, তেল সংগ্রহের সময় বৈধ কাগজপত্র দেখানো বাধ্যতামূলক। কার্ড ছাড়া কোনও মোটরসাইকেলে তেল দেওয়া হবে না, যা সরবরাহ ব্যবস্থায় কোনও ধরনের সমস্যা এড়াতে সাহায্য করবে।জেলা প্রশাসন ইতিমধ্যেই মোটরসাইকেল মালিকদের স্মার্ট ফুয়েল কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশনা জারি করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা নির্ধারিত সময়ের মধ্যে কার্ড সংগ্রহ করবেন না, তারা তেল সরবরাহে অংশগ্রহণ করতে পারবেন না।এছাড়াও, জেলা প্রশাসন সকল ফিলিং স্টেশন ও এজেন্সিকে কার্ড যাচাই ও নিয়মিত রিপোর্টিং নিশ্চিত করার নির্দেশ প্রদান করেছে। ফুয়েল কার্ড ব্যবস্থার মাধ্যমে জ্বালানি তেলের বিতরণ প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়ন্ত্রিত রাখা সম্ভব হবে।জেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, তারা জনসাধারণের নিরাপত্তা ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগের মাধ্যমে টাঙ্গাইল জেলা এবং পার্শ্ববর্তী এলাকায় তেলের চাহিদা নিশ্চিত করা হবে এবং অযথা তেল হস্তান্তরের ক্ষেত্রে প্রতারনা বা অনিয়ম রোধ করা সম্ভব হবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
খুলনার মসজিদকুঁড় মসজিদ—সুলতানি আমলের ঐতিহ্য, প্রয়োজন সংরক্ষণ

খুলনার মসজিদকুঁড় মসজিদ—সুলতানি আমলের ঐতিহ্য, প্রয়োজন সংরক্ষণ