ঢাকা | বঙ্গাব্দ

টাঙ্গাইলে এসএসসি ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 26, 2026 ইং
টাঙ্গাইলে এসএসসি ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার ছবির ক্যাপশন: টাঙ্গাইলে এসএসসি ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
ad728
টাঙ্গাইলে এসএসসি ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

মো: সাজিদ পিয়াল, টাংগাইল জেলা প্রতিনিধি 

টাঙ্গাইল, ২৬ এপ্রিল ২০২৬ – সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস ও অনলাইন প্রতারণা চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।র‌্যাবের তথ্য অনুযায়ী প্রতারক চক্রটি পরীক্ষা চলাকালীন ভুয়া প্রশ্নপত্র তৈরি করে অনলাইনে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা নেওয়ার মাধ্যমে প্রতারণা করছিল। গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে চক্রের সক্রিয় সদস্য মোঃ জাকিরুল ইসলাম (১৯),জেলা-টাঙ্গাইল, শনাক্ত করা হয়।এর প্রেক্ষিতে আজ ২৬ এপ্রিল ২০২৬ রাত ৪টা অনুমান সময় টাঙ্গাইল সদর থানাধীন আকুর টাকুর মুসলিমপাড়ায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় জাকিরুল ইসলামের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন, বিকাশের স্টেটমেন্ট এবং ভুয়া প্রশ্নপত্র দেওয়ার স্ক্রিনশট জব্দ করা হয়েছে।র‌্যাব কর্তৃপক্ষ অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক করেছেন যে প্রশ্নপত্র ফাঁস বা অনলাইনে প্রলোভনে সম্পৃক্ত না হওয়া এবং এমন কোনো তথ্য বা সন্দেহভাজন কর্মকাণ্ড নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টাঙ্গাইল সদর থানায় আলামতসহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসন্ন নির্বাচন ঘিরে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

আসন্ন নির্বাচন ঘিরে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের