ঢাকা | বঙ্গাব্দ

টাঙ্গাইলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাএকই পরিবারের নারী-শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 27, 2026 ইং
টাঙ্গাইলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাএকই পরিবারের নারী-শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন: টাঙ্গাইলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাএকই পরিবারের নারী-শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু
ad728
টাঙ্গাইলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাএকই পরিবারের নারী-শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু

মো: সাজিদ পিয়াল জেলা প্রতিনিধি  টাংগাইল 



২৭ মার্চ ২০২৬ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা-এ এক হৃদয়বিদারক ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী দুইজন পুরুষ ও একটি শিশু রয়েছে।শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের জ্বালানি শেষ হয়ে গেলে বাসের কয়েকজন যাত্রী মহাসড়কের পাশের রেললাইনে বসে পড়েন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায়, ফলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম জানান নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সবাই একই পরিবারের সদস্য।টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন,বাসের তেল শেষ হয়ে যাওয়ায় যাত্রীরা নেমে রেললাইনের পাশে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এসে তাদের চাপা দেয়। ধারণা করা হচ্ছে, ট্রেনের আগমনের শব্দ তারা বুঝতে পারেননি।”দুর্ঘটনার পরপরই পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুপার এইটে বড় ধাক্কা: আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রান

সুপার এইটে বড় ধাক্কা: আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রান