ঢাকা | বঙ্গাব্দ

সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
ad728
রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

১৮বছর পর সরকারি বিধি মোতাবেক নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি মুড়াপাড়া কলেজ শিক্ষক পরিষদের এক বছর মেয়াদী নির্বাচন গতকাল ২৫আগষ্ট মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষকরা গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচিতরা হলেন সভাপতি-অধ্যক্ষ প্রফেসর হাফিজুর রহমান (পদাধিকার বলে), সাধারণ সম্পাদক- প্রভাষক সুমা আক্তার, যুগ্ম সম্পাদক- প্রভাষক মোহাম্মদ মিয়াজউদ্দিন, অর্থ সম্পাদক- প্রভাষক জহিরুল ইসলাম, মহিলা বিষযক সম্পাদক- প্রভাষক হোসনে আরা, ক্রীড়া বিষয়ক সম্পাদক- প্রভাষক তুষার উদ্দিন, কার্যনির্বাহী সদস্য- প্রভাষক সামসুল হক। নির্বাচন কমিশনার ছিলেন প্রভাষক ফায়েজ মোল্লা, প্রভাষক আমজাদ হোসেন ও প্রভাষক শহিদুল ইসলাম। 
প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক ফায়েজ মোল্লা বলেন, অত্যন্ত অবাধ, সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে সরকারি মুড়াপাড়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। 

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
ফাইনাল শেষে উত্তেজনা, স্পেনের দুই খেলোয়াড়কে আঘাতের অভিযোগে স

ফাইনাল শেষে উত্তেজনা, স্পেনের দুই খেলোয়াড়কে আঘাতের অভিযোগে স