ঢাকা | বঙ্গাব্দ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 4, 2026 ইং
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত ছবির ক্যাপশন: টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
ad728
মো: সাজিদ পিয়াল জেলা প্রতিনিধি টাঙ্গাইল 

টাঙ্গাইলের গোড়াই-সখীপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোজাম্মেল নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে যা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত মোজাম্মেল সখীপুর উপজেলার হাতিবান্ধা উত্তর পাড়া এলাকার বাসিন্দা এবং বাদশা মিয়ার ছেলে। তিনি রতনপুর খোশবাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায় রাতে মোটরসাইকেল নিয়ে বের হলেপথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থহাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এই অকাল মৃত্যুর খবরেপরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের মাতম।একমাত্র সন্তানের এমন মৃত্যুতে বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।সহপাঠী ও এলাকাবাসীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।সংশ্লিষ্টরা বলছেন সাম্প্রতিক সময়ে তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালনার কারণে দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার অভাব এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা দিচ্ছে।তারা আরও বলেনঅতিরিক্ত গতি ও অসতর্কতা একটি তাজা প্রাণ কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত। এখনই সময় সচেতন হওয়ার নইলে এমন মর্মান্তিক ঘটনা আরও বাড়বে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে ট্রাফিক আইন মেনে চলা ও নিরাপদে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জে ভোররাতে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্

রূপগঞ্জে ভোররাতে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্