ঢাকা | বঙ্গাব্দ

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল: সিজিএস মাইনুর রহমান, ডিজিএফআইয়ে কায়সার রশিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 23, 2026 ইং
সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল: সিজিএস মাইনুর রহমান, ডিজিএফআইয়ে কায়সার রশিদ ছবির ক্যাপশন: সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল: সিজিএস মাইনুর রহমান, ডিজিএফআইয়ে কায়সার রশিদ
ad728
সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল: সিজিএস মাইনুর রহমান, ডিজিএফআইয়ে কায়সার রশিদ

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

একই সঙ্গে সেনাবাহিনীর শীর্ষস্থানীয় আরও কয়েকটি পদে রদবদল আনা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগ-এর বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়-এ বদলি করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর নতুন মহাপরিচালক হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। তাঁকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে এ দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর-এর নেতৃত্বে এই পরিবর্তনকে সেনাবাহিনীর সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।

এ ছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, দিল্লি-তে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর চলমান সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে এসব রদবদল ও পদোন্নতি কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের ফুল, ২২ সেকেন্ডের ভিডিও ফেসবু

শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের ফুল, ২২ সেকেন্ডের ভিডিও ফেসবু