ঢাকা | বঙ্গাব্দ

ধন্যবাদ ও কৃতজ্ঞতায় ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
ধন্যবাদ ও কৃতজ্ঞতায় ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদ ছবির ক্যাপশন: ধন্যবাদ ও কৃতজ্ঞতায় ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদ
ad728
শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু  শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন, ধন্যবাদ ও কৃতজ্ঞতায় ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদ

সিনিয়র রিপোর্টার -

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব-২০২৬ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুষ্ঠু সুন্দর উৎসবমুখর আনন্দঘন 
শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে।
সহযোগিতার জন্য সকলের প্রতি ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার মজুমদার ও সদস্য সচিব সাংবাদিক রনজিত কুমার পাল ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার কর্তৃক 
ধর্ম যার যার, রাষ্ট্র সবার—মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বার্তায় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গাপূজা। সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে উৎসব নির্বিঘ্ন রাখতে সরকার জোরদার করেছে নিরাপত্তা, নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতা। পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি অনুদান বৃদ্ধি ও ছুটি সম্প্রসারণে উৎসবের আনন্দ হয়েছে আরও সর্বজনীন। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় সহ
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা বিভাগীয় কমিশনার, ডিআইজি,এডিশনাল ডিআইজি সহ প্রশাসনের উচ্চ পর্যায়ের সকল কর্মকর্তা,
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ঢাকা জেলার সকল পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। পূজা কে কেন্দ্র করে ঢাকা জেলার কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা 
ও অভিনন্দন জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার মজুমদার ও সদস্য সচিব সাংবাদিক রনজিত কুমার পাল।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল