ঢাকা | বঙ্গাব্দ

টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 6, 2026 ইং
টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ad728
টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মো: সাজিদ পিয়াল, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল 

আইনশৃঙ্খলা উন্নয়ন, মাদক ও সাইবার অপরাধ দমনে জোরালো নির্দেশনাটাঙ্গাইলে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মার্চ ২০২৬ মাসের এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাসভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এছাড়াও সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্যপ্রযুক্তির ব্যবহার, নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনে আধুনিক পদ্ধতির প্রয়োগ নিয়েও গুরুত্বারোপ করা হয়। জনবান্ধব পুলিশিংয়ে নির্দেশনাসভায় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,দেশপ্রেম পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।তিনি বিট পুলিশিং কার্যক্রম জোরদার করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখা এবং গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিলের জন্য থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। উপস্থিত ছিলেনসভায় আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রবিউল ইসলামঅতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলামঅতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজএছাড়াও জেলার সকল সার্কেল কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সভা ও কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
ধামরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের গভনিং বোর্ডের সাবেক ভিসি তপন ব

ধামরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের গভনিং বোর্ডের সাবেক ভিসি তপন ব