ঢাকা | বঙ্গাব্দ

ধামরাইয়ে বেরশ গ্রামের লক্ষ্মী পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
ধামরাইয়ে বেরশ গ্রামের লক্ষ্মী পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ছবির ক্যাপশন: ধামরাইয়ে বেরশ গ্রামের লক্ষ্মী পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ
ad728
ধামরাইয়ে বেরশ গ্রামের লক্ষ্মী পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ 

সিনিয়র রিপোর্টার -

রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের বেরশ গ্রামের ঐতিহাসিক বাৎসরিক লক্ষ্মী পূজা উৎসব প্রতি বছর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় ,এবারো সুষ্ঠু সুন্দর উৎসবমুখর আনন্দঘন শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে,আজ বুধবার রাতে দশমীর মধ্য দিয়ে চারদিন ব্যাপী লক্ষ্মী পূজা উৎসব শেষ হচ্ছে ‌।
উক্ত ঐতিহ্যবাহী লক্ষ্মী পূজা উৎসব সরজমিনে দেখার জন্য 
ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আহ্বায়ক প্রদীপ কুমার মজুমদার, যুগ্ম আহবায়ক জগদীশ চন্দ্র সরকার ও সদস্য সচিব সাংবাদিক রনজিত কুমার পাল বাইশাকান্দা ইউনিয়নের বেরশ গ্রামের বিভিন্ন লক্ষ্মী পূজা মন্ডপ পরিদর্শন করেন।
বুধবার রাতে দশমীর জন্য যে মাঠে প্রতিমা গুলো রাখা হয়েছে সে মাঠ ও মেলার পুরো এলাকায় ঘুরে ঘুরে দেখেন।
ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সাংবাদিক রনজিত কুমার পাল বলেন আমরা লক্ষ্মী পূজা উৎসব সরজমিনে দেখে খুব ভালো লেগেছে, গ্রামের মধ্যে বিরাট উৎসবের আমেজ বিরাজ করছে। ধামরাই সর্বস্তরের ভক্তবৃন্দদের প্রতি আহ্বান জানিয়েছেন বেরশ গ্রামের বাৎসরিক উক্ত ধর্মীয় অনুষ্ঠান দেখার জন্য।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও