ঢাকা | বঙ্গাব্দ

পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৬

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৬ ছবির ক্যাপশন: পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৬
ad728
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৬

মো: সাজিদ পিয়াল টাঙ্গাইল জেলা প্রতিনিধি 

টাঙ্গাইলে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে মাদক ব্যবসায়ী প্রিভেন্টিভ মামলার আসামি পরোয়ানাভুক্ত আসামি ও নিয়মিত মামলার আসামি রয়েছেন।টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছেএরইধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রিভেন্টিভ নিয়মিত মামলা মাদক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়।অভিযানকালে ৩০ পিস ইয়াবা ৫ গ্রাম হেরোইন ও ৮০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যের সঙ্গে সংশ্লিষ্ট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।জেলা পুলিশ জানিয়েছে অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।অপরাধ ও অপরাধীর তথ্য দিনটাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।’

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে আটক

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে আটক