ঢাকা | বঙ্গাব্দ

ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন ছবির ক্যাপশন: ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন
ad728
রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসী এলাকার ১২বছর বয়সী এক কিশোরকে অপহরণের পর হত্যার দায়ে মাসুম বিল্লাহ(২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে আরো ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ৮সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএম রাকিবুল হাসান  আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মানিক মিয়া। 
দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ (২৯) পিরোজপুর জেলার নেছারাবাদের বলদিয়া গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি রূপগঞ্জের তারাবো পৌরসভার দক্ষিণ রূপসী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। ভুক্তভোগী শিশু রিফাতও একই এলাকায় তার পরিবারের সঙ্গে বসবাস করতেন। রিফাত আসামী মাসুমের ভাতিজা। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট  মানিক মিয়া। 
মামলার নথিসূত্রে জানা যায়, রূপগঞ্জের স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত গত বছরের ৩০ মার্চ দুপুরে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরদিন ভোররাতে স্থানীয় একটি কারখানার পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। 
আইনজীবী মানিক মিয়া বলেন, শিশুটিকে অপহরণ করে তার চাচা (বাবার ফুফাতো ভাই) মাসুম বিল্লাহ। সে ভুক্তভোগীর মায়ের কাছে মুঠোফোনে ৪০ হাজার টাকাও দাবি করেন। মুক্তিপণের টাকা না দেওয়াতে শ্বাসরোধে শিশুটিকে হত্যার অভিযোগ বিচারে প্রমাণিত হয়েছে। ঘটনার পর মাসুম বিল্লাহ পিরোজপুর সদর থানায় আত্মসমর্পন করেন। পরে মাসুম বিল্লাহ  আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। 
রায়ের পর দণ্ডপ্রাপ্ত আসামি মাসুম বিল্লাহকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানিয়েছেন। 

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
রূপগঞ্জের শিমুলিয়া ঘাটে চাঁদপুর-বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভ

রূপগঞ্জের শিমুলিয়া ঘাটে চাঁদপুর-বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভ