ঢাকা | বঙ্গাব্দ

মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিপাবলী উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কালীপূজা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 ইং
মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিপাবলী উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কালীপূজা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিপাবলী উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কালীপূজা অনুষ্ঠিত
ad728
ধামরাইয়ে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিপাবলী উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কালীপূজা অনুষ্ঠিত

রনজিত কুমার পাল  সিনিয়র রিপোর্টার -

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর আনন্দঘন শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রাজধানীর অদূরে ঢাকা জেলার ধামরাইয়ে অনুষ্ঠিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা বা কালী পূজা। 
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দেবী কালীর আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দরা।
শ্রীশ্রী শ্যামা পূজা ও দিপাবলী উৎসব উপলক্ষে ধামরাই মহাশ্মশানে সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়, ধামরাইয়ের স্হানীয় শিল্পীসহ অন্যান্য অতিথি শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।
 রবিবার(০৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার ধামরাই উপজেলার পৌর এলাকার ধামরাই মহাশ্মশান সহ উপজেলার ষোলটি ইউনিয়নের বিভিন্ন মন্দিরে এ কালীপূজা ও দিপাবলী উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত উৎসবমুখর আনন্দঘন শান্তিপূর্ণ পরিবেশে 
অনুষ্ঠিত হয়েছে।
ধামরাই মহাশ্মশান কমিটি কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই মহাশ্মশান কমিটির সভাপতি প্রান গোপাল পাল,
 ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ও ধামরাই মহাশ্মশান কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল,শ্মশান কমিটির কোষাধ্যক্ষ ভজন সূত্রধর, কর্মকর্তা সমীর বরন সরকার, ধামরাই যশোমাধব মন্দির পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ রতন পাল, ধামরাই মহাশ্মশান কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ ধামরাইয়ের এতদ্ অঞ্চলের আগত হাজার হাজার ভক্তবৃন্দ।
হিন্দু পূরান মতে, দেবী কালী দুর্গার একটি অংশ।সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালীপূজাকে ভক্তরা আবার দীপাবলিও বলে থাকে। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী সহ বিভিন্ন নামে পরিচিত। কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এই কারণে বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহাধুমধামের মধ্যে দিয়ে শ্মশানকালী পূজা অনুষ্ঠিত হয়। পূজার দিন হিন্দু ধর্মাবলম্বীরা সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্জ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয় স্বজনদের স্মরণ করেন। দুর্গাপূজার মতো কালীপূজাতে মন্ডপে মৃন্মময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। 
ভক্তরা সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়। পরে শুরু হয় পূজার মূল আয়োজন। কাশর আর ঢাকের বাদ্যিতে মুখোর হয়ে ওঠে মন্দির চত্বর। এবার কালীপূজা উপলক্ষে  মন্দিরগুলোতে ধামরাই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ গুলোতে হাজার হাজার ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি শ্যামা পূজা ও দীপাবলি উৎসব আনন্দঘন ও বর্নিল প্রাণবন্ত উৎসবে রুপ নেয়।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এক বছর বিশ্রামে থাকতে হবে অভিনেতা ফজলুর রহমান বাবুকে

এক বছর বিশ্রামে থাকতে হবে অভিনেতা ফজলুর রহমান বাবুকে