ঢাকা | বঙ্গাব্দ

রাস্তার পাশ থেকে তাজা ককটেল উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
রাস্তার পাশ থেকে তাজা ককটেল উদ্ধার ছবির ক্যাপশন: রাস্তার পাশ থেকে তাজা ককটেল উদ্ধার
ad728
দৌলতপুরে রাস্তার পাশ থেকে তাজা ককটেল উদ্ধার

কুষ্টিয়া)প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তার পাশ থেকে একটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর এলাকার একটি পাকা রাস্তার পাশ থেকে ককটেলটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার পাশে লাল টেপ দিয়ে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে
স্থানীয় বাসিন্দা মতিউর রহমান জানান, তার বাড়ির পাশেই পাকা রাস্তায় লাল টেপে মোড়ানো বস্তুটি দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেটিকে ককটেলসদৃশ বস্তু হিসেবে শনাক্ত করে উদ্ধার করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সিরাজনগর এলাকা থেকে একটি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখেছে; তা তদন্ত করে দেখা হচ্ছে

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
টিসিবির পণ্য ব্যবসায়ীর কাছে বিক্রি, দুজন গ্রেপ্তার

টিসিবির পণ্য ব্যবসায়ীর কাছে বিক্রি, দুজন গ্রেপ্তার