ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে জমি রক্ষার দাবিতে গণস্বাক্ষর, প্রতিবাদ মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
রূপগঞ্জে জমি রক্ষার দাবিতে গণস্বাক্ষর, প্রতিবাদ মিছিল ছবির ক্যাপশন:
ad728

রূপগঞ্জে জমি রক্ষার দাবিতে গণস্বাক্ষর, প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিবেদক-

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৈতৃক ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষা, অবৈধভাবে বালু ভরাট বন্ধ, ক্ষতিপূরণ প্রদান এবং জমির ন্যায্য মূল্যের দাবিতে সভা, গণস্বাক্ষর কর্মসূচি ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদের আয়োজনে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মৌজার আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় ১০টি গ্রামের শতাধিক ভুক্তভোগী জমির মালিক, কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন।

সভায় বক্তব্য দেন স্থানীয় জমির মালিক রফিকুল ইসলাম, ইলিয়াস পারভেজ, আহসান উল্লাহ মাস্টার, অ্যাডভোকেট নাজমুল, সুমন চৌধুরী, রূপগঞ্জ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী, আমরা কাঞ্চন পৌরবাসী সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দীন, রূপগঞ্জ সোশ্যাল ফাউন্ডেশনের সভাপতি আমজাদ হোসেন, বিরাব প্রগতি সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাছুম মিয়া, বিএনপি নেতা ফিরোজুল মাস্টার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল খান, হাসান মোর্শেদ, মিল্লাত হোসেন ও সাবেক ব্যাংকার আবু বক্করসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, কিছু আবাসন কোম্পানি ও প্রভাবশালী চক্র অবৈধভাবে তাদের পৈতৃক ভিটা-মাটি ও ফসলি জমিতে বালু ভরাট করে দখল করছে। এতে বহু কৃষক পরিবার তাদের আয়ের একমাত্র উৎস হারিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা অবিলম্বে অবৈধ বালু ভরাট বন্ধ, ইতোমধ্যে ভরাটকৃত জমির উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং জমির ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান।

সভা শেষে আন্দোলনের অংশ হিসেবে ভুক্তভোগীরা গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন। পরে স্থানীয় জমির মালিকদের অংশগ্রহণে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত তাদের দাবি বাস্তবায়ন না হলে আগামী ৭ আগস্ট থানায় অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। এছাড়া আগামী ২৮ আগস্ট ডিজিটাল সার্ভের মাধ্যমে যার যার জমি জবরদখলমুক্ত করার কর্মসূচি পালন করা হবে বলে তারা ঘোষণা দেন


নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিচ্ছিন্নতা: চরম ভোগান্

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিচ্ছিন্নতা: চরম ভোগান্