ঢাকা | বঙ্গাব্দ

সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষক লাঞ্ছিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষক লাঞ্ছিত। ছবির ক্যাপশন: সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষক লাঞ্ছিত।
ad728
হাতিয়ায় সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষক লাঞ্ছিত। 

হাতিয়া সংবাদদাতাঃ 

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় জাহাজমারা মোক্তারিয়া সড়ক নির্মাণে একজন শিক্ষক অনিয়মের প্রতিবাদ করায় তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কার্যসহকারীর বিরুদ্ধে।
এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে স্থানীয় জনগণ সড়ক অবরোধ করেন এবং 
 বিক্ষুব্ধ লোকজন সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দেয়। ঘটনাটি ঘটেছে (২৩ অক্টোবর) শুক্রবার 
হাতিয়া জাহাজমারা আসাদনগর এলাকায় নির্মাণাধীন সড়কে।
এলাকাবাসীর সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে সড়কে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ করেন পশ্চিম জাহাজমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম। 
প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম সড়কের কার্য সহকারী বশির আহমেদের নিকট নির্মাণ ডিজাইন ও সংশ্লিষ্ট দপ্তরের নকশা দেখাতে বলেন, এতে ক্ষুব্ধ হয়ে সড়ক বিভাগের কার্যসহকারী বশির আহমেদ তাকে গাছের সাথে বেঁধে পিটানোর হুমকি দেন বলে তিনি অভিযোগ করেন। 
জানা যায় কার্য সহকারী বশির আহমেদ হাতিয়া উপজেলারে স্থায়ী বাসিন্দা, তিনি দীর্ঘদিন ধরে নোয়াখালীর সড়ক বিভাগের অধীনে হাতিয়া উপজেলায় কার্যসহকারী হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় সমাজ সেবক মাহবুবুর রহমান বলেন, সড়ক নির্মাণ কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীগন সঠিকভাবে তদারকি করবেন। স্থানীয় সচেতন ব্যক্তিগন তাদের কাজের অনিয়মের অভিযোগ করা হলে,কতৃপক্ষের লোকজন এরকম আচরণ ও লাঞ্ছিত হতে হয়।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার ভারতীয় মাদ

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার ভারতীয় মাদ