সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে ধনবাড়ি থানার দস্যুতা মামলার প্রধান আসামি গ্রেফতার
মো: সাজিদ পিয়াল, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল ধনবাড়ি থানার দস্যুতা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ লিমন (৩০) কে গ্রেফতার করেছে।ঘটনার বিবরণ অনুযায়ী, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ, রাত আনুমানিক ২১:৪০ ঘটিকার সময় ধৃত আসামিসহ অন্য সহযোগীরা পরস্পর যোগসাজসে দেশীয় অস্ত্রের মুখে ভিকটিমকে জিম্মি করে আলমারিতে থাকা বাদীর স্ত্রীর স্বর্ণের গহনা লুণ্ঠন করে। লুণ্ঠিত স্বর্ণালংকারের পরিমাণ ৬ ভরি ০৪ আনা যার আনুমানিক বাজার মূল্য ১৬,০০,০০০/- (ষোল লক্ষ) টাকা।বাদী মোঃ হাসিবুল হাসান লিখন (২৬), পিতা ফেরদৌস আহমেদ, রাধানগর, থানা-মধুপুর,জেলা টাঙ্গাইল, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ ধনবাড়ি থানায় মামলা নং-০৬, ধারা-৩৯২ পেনাল কোডে দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র্যাবের সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল ছায়াতদন্তসহ অভিযানে নেমে আসামিকে গ্রেফতার করে।গ্রেফতার অভিযান পরিচালনা করে ১০ এপ্রিল ২০২৬ খ্রিঃ সন্ধ্যা আনুমানিক ১৮:১৫ ঘটিকায় ধনবাড়ি বাস স্ট্যান্ড এলাকা থেকে মোঃ লিমনকে ধনবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ধনবাড়ি তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
A H M Hafizul Bari