ঢাকা | বঙ্গাব্দ

কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনকে কেন্দ্র করে জেলায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 4, 2026 ইং
কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনকে কেন্দ্র করে জেলায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। ছবির ক্যাপশন: কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনকে কেন্দ্র করে জেলায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ad728
টাঙ্গাইল জেলায় কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনকে কেন্দ্র করে জেলায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।

মো: সাজিদ পিয়াল টাঙ্গাইল 


টাঙ্গাইল ৩ এপ্রিল ২০২৬ ইং আগামী ১৪ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর টাঙ্গাইল জেলায় কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনকে কেন্দ্র করে জেলায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ লক্ষ্যে আজ শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন কৃষকদের ডিজিটাল সেবার আওতায় আনতে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী উদ্যোগ, যা কৃষি খাতকে আরও আধুনিক ও গতিশীল করে তুলবে। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেন। সভায় আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রণালয়ের সচিব স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার টাঙ্গাইলের জেলা প্রশাসক পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।সভায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার অনুষ্ঠানস্থল নির্ধারণ ও প্রস্তুত কৃষকদের তথ্য যাচাই-বাছাই এবং কার্ড বিতরণের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া যানবাহন নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গণমাধ্যম ব্যবস্থাপনা নিয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের মাধ্যমে দেশের কৃষকরা সহজে সরকারি প্রণোদনা,ভর্তুকি ও বিভিন্ন কৃষি সহায়তা গ্রহণ করতে পারবেন। ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের জীবনমান উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।উল্লেখ আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল জেলায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক কৃষকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে এবং ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
লোকেরা বলছেন—আপনারা হারেননি, আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে: জাম

লোকেরা বলছেন—আপনারা হারেননি, আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে: জাম