ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
হাতিয়ায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত  শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ছবির ক্যাপশন: হাতিয়ায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা
ad728
হাতিয়ায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত  শিক্ষার্থীদেরকে সংবর্ধনা

আমির হামজা হাতিয়া নোয়াখালী থেকে

 নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের সাফল্যের স্বীকৃতি জানাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাতিয়া উপজেলা শাখা ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে দ্বীপ উন্নয়ন সংস্থার মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়
 উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী ১৩১ জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।
হাতিয়া উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আবদুল ওহাব বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং সম্পাদক সুমন সরকার। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আবদুল্লাহ আল মাহবুব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান জামসেদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা আমির মাস্টার বোরহানুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি আরাফাত হোসাইন সিফাত এবং নোয়াখালী জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নোমান সিদ্দিকী।
এ ছাড়া অনুষ্ঠানে জামাতের ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। 
বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তাঁরা শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পাশাপাশি নিয়মিত পড়াশোনা, সুশিক্ষা অর্জন এবং নৈতিক ও মানবিক জীবনযাপনের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই শিক্ষাজীবন থেকেই সততা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ  করে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।
পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে ক

রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে ক