ঢাকা | বঙ্গাব্দ

অনুমোদনহীন টায়ার রিসাইক্লিং কারখানায় অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
অনুমোদনহীন টায়ার রিসাইক্লিং কারখানায় অভিযান ছবির ক্যাপশন: অনুমোদনহীন টায়ার রিসাইক্লিং কারখানায় অভিযান
ad728
ধামরাইয়ে অনুমোদনহীন টায়ার রিসাইক্লিং কারখানায় অভিযান

সিনিয়র রিপোর্টার-

ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকায় ‘হযরত শাহ আলী টায়ার রিসাইক্লিং’ নামে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১৯ আগস্ট-২০২৬) দুপুরে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি কোনো অনুমোদন ছাড়াই ওই কারখানায় দীর্ঘদিন ধরে পুরোনো টায়ার পুড়িয়ে তেল তৈরি করা হচ্ছিল। টায়ার পোড়ানোর ফলে সৃষ্ট কালো ধোঁয়ায় স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছিল বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত কারখানাটিতে অভিযান পরিচালনা করে।
অভিযানের বিস্তারিত ব্যবস্থা ও জরিমানার তথ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে পরে জানানো হবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দু‘দিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

দু‘দিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত