ঢাকা | বঙ্গাব্দ

পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন ছবির ক্যাপশন: পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন
ad728
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন 

শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ 

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসসেমস গ্লোবালের আয়োজনে পূর্বাচলে চারদিনব্যাপী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।বুধবার(২সেপ্টেম্বর)দুপুরে পূর্বাচল উপশহরের ৪ নং সেক্টরের বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টারে চারদিন ব্যাপী এ এক্সিবিশনের উদ্বোধন করা হয়।
সেমস গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বস্রও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
এসময় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তরের সচিব ও মহাপরিচালক ড. মো. আবদুস সবুর।
বিশেষ অতিথি হিসেবে সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা ইয়াসমীন এবং বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসাইন।
শিল্প খাতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইএর প্রশাসক মো. ফজলুল হক, বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সেক্রেটারি মেজর মো. সাইফুল ইসলাম, পিএসসি, সিএসএসএম (অবঃ) এবং বিকেএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমল পোদ্দার, সিআইপিসহ আরো অনেকে।
এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশের কর্মসংস্থান ও উন্নয়নে টেক্সটাইলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারে পরিবর্তন খুব দ্রুত হচ্ছে প্রতিযোগিতামূলক যে প্রযুক্তি তার সাথে আমাদের খুব দ্রুত সংযোজন হতে হবে। আমি বিশ্বাস করি আমাদের উদ্ভাবনী শক্তি ক্ষমতা ও দক্ষ মানব সম্পর্কে আধুনিক প্রযুক্তির সাথে সম্পর্ক করতে পারলে বাংলাদেশের মতো টেক্সটাইল ও অ্যাপারেল উৎপাদনে একটি আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা সম্ভব।  আমরা সম্মিলিতভাবে চেষ্টা করলে এ খাতকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারবো।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চনপাড়া ফাঁড়ি পুলিশের প্রশ্রয়ে চলছে মাদক কারবার। ইউনিয়নে মাদক

চনপাড়া ফাঁড়ি পুলিশের প্রশ্রয়ে চলছে মাদক কারবার। ইউনিয়নে মাদক