ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ডের মাধ্যমে প্রমাণ করলেন বর্তমান সরকার কৃষক বান্ধব

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2026 ইং
নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ডের মাধ্যমে প্রমাণ করলেন বর্তমান সরকার কৃষক বান্ধব ছবির ক্যাপশন: নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ডের মাধ্যমে প্রমাণ করলেন বর্তমান সরকার কৃষক বান্ধব
ad728
মহেশখালীতে কৃষক কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে  এমপি আলমগীর ফরিদ, 
নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ডের মাধ্যমে প্রমাণ করলেন বর্তমান সরকার কৃষক বান্ধব।

 আবদুর রহমান কক্সবাজার  মহেশখালী প্রতিনিধি-

মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেছেন সরকার গঠনের আট মাসের মাথায় কৃষকদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ড বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করলেন বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ লালন করে এদেশের কৃষক শ্রমিক জনতার উন্নয়নে কৃষক  কার্ড ফ্যামিলি কার্ড সহ  যা যা করার প্রয়োজন তা সবই করবে বর্তমান সরকার।  তিনি গতকাল মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে বাংলাদেশ কৃষি ব্যাংক হোয়ানক শাখার আয়োজনে প্রধানমন্ত্রী ঘোষিত কৃষক  কার্ডের অনুকূলে নগদ অর্থ সহায়তা বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
           বাংলাদেশ কৃষি ব্যাংক হোয়ানক শাখার ব্যবস্থাপক  শাহরিয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক কার্ডের অর্থ সহায়তা বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোয়ানক ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হোয়ানক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রমিজ আলম, হোয়ানক ইউনিয়ন যুবদলের আহবায় আব্দুল মতিন,  যুগ্ম আহবায়ক মোরশেদ খান,যুগ্ম আহ্বায়ক আসাদ উল্লাহ হেলালি, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায় ইরফান সিকদার সোহেল প্রমূখ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে বিকেবি হোয়ানক শাখা ব্যবস্থাপক শাহরিয়ার হোসাইন ও দ্বিতীয় কর্মকর্তা রাহুল দাস অতিথিদের ফুলেল শুভেচ্ছা বরণ করে নেন।
         বাংলাদেশ কৃষি ব্যাংক  হোয়ানক শাখা ব্যবস্থাপক শাহরিয়ার হোসাইন জানান, হোয়ানক ইউনিয়নে ৬৯৪৫ জনকে কৃষক কার্ড প্রদান করা হবে।  তৎ মধ্যে ৬ হাজার ৫শ জন ইতিমধ্যে অ্যাকাউন্ট খুলেছেন। গতকাল ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের ১ হাজার ৯শত  ৪৬ জনের অনুকূলে জনপ্রতি ২৫০০ টাকা হিসেবে টাকা জমা হয়েছে।  আজ থেকে উক্ত টাকা শুরু হলো।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২দিন শ্রীমদ্ভাগবত পাঠান্তে  শুভ অধিবাসের  মধ্য দিয়ে  ৮২তম ন

১২দিন শ্রীমদ্ভাগবত পাঠান্তে শুভ অধিবাসের মধ্য দিয়ে ৮২তম ন