হাতিয়ায় জবাইকৃত হরিণ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
হাতিয়া থেকে আমির হামজা :
দ্বীপ উপজেলা হাতিয়ায় চর আতাউর সংলগ্ন এলাকায় আজ ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮ টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনায় আনুমানিক ৪০ কেজি ওজনের একটি জবাইকৃত হরিণ উদ্ধার করেছে। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ জবেহকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জবাইকৃত হরিণটি পরবর্তীতে হাতিয়া বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সালমান বিন শওকত।
A H M Hafizul Bari