ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে ভাষা শহিদদের প্রতি সাধারণ মানুষ ও বিএনপির শ্রদ্ধা নিবেদন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
রূপগঞ্জে ভাষা শহিদদের প্রতি সাধারণ মানুষ ও বিএনপির শ্রদ্ধা নিবেদন ছবির ক্যাপশন: রূপগঞ্জে ভাষা শহিদদের প্রতি সাধারণ মানুষ ও বিএনপির শ্রদ্ধা নিবেদন
ad728
রূপগঞ্জে ভাষা শহিদদের প্রতি সাধারণ মানুষ ও বিএনপির শ্রদ্ধা নিবেদন

নূর নবী, রূপগঞ্জ প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলার সর্বস্তরের জনগণ ও নারায়ণগঞ্জ ১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
রাত ১২টা বাজার আগে থেকেই রূপগঞ্জ উপজেলা শহিদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন সর্বস্তরের জনতা। ১২টা ১ মিনিটে ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। বিএনপি কেন্দ্রীয় নেতাকর্মীদের একটি বিশাল মিছিল শহিদ মিনারে এসে পৌঁছালে পরিবেশ মুখরিত হয়ে ওঠে। কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে উপজেলা বিএনপির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন "মাতৃভাষার অধিকার আদায়ে যারা জীবন দিয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আমরা গণতান্ত্রিক অধিকার রক্ষার মাধ্যমে শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাব।"
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও উপজেলার সাধারণ মানুষ সারিবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ মিনারের বেদী ফুলে ফুলে ভরিয়ে দেন। 
অপ্রীতিকর ঘটনা এড়াতে শহিদ মিনার এলাকায় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
শীতলক্ষ্যা নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যা নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার