ঢাকা | বঙ্গাব্দ

উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবির ক্যাপশন: উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ad728
ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো: সাজিদ পিয়াল  জেলা প্রতিনিধি, টাংগাইল 


টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা ধনবাড়ী উপজেলার উন্নয়ন, অগ্রগতি ও সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও প্রযুক্তিখাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলার প্রতিষ্ঠার দুই দশক পূর্তি উদযাপন করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সত্যের পক্ষে কলম ধরার অপরাধে সাংবাদিককে হেয় প্রতিপন্নের চেষ

সত্যের পক্ষে কলম ধরার অপরাধে সাংবাদিককে হেয় প্রতিপন্নের চেষ