ঢাকা | বঙ্গাব্দ

*ঘরে বসেই ভোটকেন্দ্রের তথ্য—নির্বাচন কমিশনের নতুন চার সেবা*

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
*ঘরে বসেই ভোটকেন্দ্রের তথ্য—নির্বাচন কমিশনের নতুন চার সেবা* ছবির ক্যাপশন: *ঘরে বসেই ভোটকেন্দ্রের তথ্য—নির্বাচন কমিশনের নতুন চার সেবা*
ad728
*ঘরে বসেই ভোটকেন্দ্রের তথ্য—নির্বাচন কমিশনের নতুন চার সেবা* 


আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের জন্য ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা সহজ করতে চারটি পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এসব সেবার মাধ্যমে ভোটাররা ঘরে বসেই দ্রুত ও নির্ভুলভাবে নিজেদের ভোটকেন্দ্র ও সংশ্লিষ্ট তথ্য জানতে পারবেন।
প্রথমত, ভোটাররা Smart Election Management BD অ্যাপ ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। এ জন্য Play Store বা App Store থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এরপর ড্যাশবোর্ডে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে গিয়ে এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রদান করলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।
দ্বিতীয়ত, হটলাইন নম্বর ১০৫-এ কল করেও তথ্য জানা যাবে। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ ক্ষেত্রে ভোটারের এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে।
তৃতীয়ত, এসএমএসের মাধ্যমেও ভোটকেন্দ্রের তথ্য পাওয়া যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে ১০৫ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।
চতুর্থত, নির্বাচন কমিশনের ওয়েবসাইট ecs.gov.bd ব্যবহার করেও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে প্রবেশ করে নির্বাচনি এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে। এছাড়া এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে অনুসন্ধান করেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য পাওয়া যাবে। ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান, দূরত্ব ও যাওয়ার পথ সম্পর্কেও বিস্তারিত তথ্য দেখার সুবিধা রয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এসব সেবা চালুর ফলে ভোটারদের ভোটকেন্দ্র খুঁজে পেতে আর কোনো ভোগান্তি পোহাতে হবে না এবং নির্বাচন প্রক্রিয়া আরও সহজ ও অংশগ্রহণমূলক হবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ