ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে নবনির্বাচিত এমপি দিপুর সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2026 ইং
রূপগঞ্জে নবনির্বাচিত এমপি দিপুর সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও সংবর্ধনা ছবির ক্যাপশন: রূপগঞ্জে নবনির্বাচিত এমপি দিপুর সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও সংবর্ধনা
ad728
রূপগঞ্জে নবনির্বাচিত এমপি দিপুর সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও সংবর্ধনা 


নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু-এর সঙ্গে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিভিন্ন কর্মকর্তা এলাকার চলমান সমস্যা, উন্নয়ন-সংক্রান্ত দাবি ও প্রশাসনিক চ্যালেঞ্জ তুলে ধরেন।
বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনেই তিনি নির্বাচিত হয়েছেন। এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে প্রশাসনের সব স্তরের সহযোগিতা কামনা করেন।
তিনি বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো সমস্যা বা প্রতিবন্ধকতার বিষয় সরাসরি তাকে অবহিত করতে।
এ সময় তিনি বলেন, বর্তমানে উপজেলার অন্যতম প্রধান সমস্যা মাদক। মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “মাদক কারবারি যদি আমার আপনজনও হয়, তবুও তাকে কোনো ছাড় দেওয়া হবে না।” এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়া গত ১৭ বছরে দখল হয়ে যাওয়া সরকারি খালসমূহ দ্রুত পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান নবনির্বাচিত সংসদ সদস্য।
সভা শেষে তিনি সবাইকে সঙ্গে নিয়ে রূপগঞ্জে টেকসই ও দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিপুল ভোটের ব্যবধানে জিতলেন বিএনপির প্রার্থী ফজলুর রহমান

বিপুল ভোটের ব্যবধানে জিতলেন বিএনপির প্রার্থী ফজলুর রহমান