ঢাকা | বঙ্গাব্দ

ফুটবল খেলায় শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্বের শিক্ষা দেয়: গোলাম ফারুক খোকন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
ফুটবল খেলায় শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্বের শিক্ষা দেয়: গোলাম ফারুক খোকন ছবির ক্যাপশন: ফুটবল খেলায় শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্বের শিক্ষা দেয়: গোলাম ফারুক খোকন
ad728
ফুটবল খেলায় শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্বের শিক্ষা দেয়: গোলাম ফারুক খোকন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাফুফের কর্মকর্তা আলহাজ্ব মোঃ গোলাম ফারুক খোকন বলেছেন, ফুটবল খেলায় মানুষের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্বের শিক্ষা দেয়। বাফুফে সারাদেশের প্রতিভাবান তরুণ ফুটবলারদের খুঁজে বের করবে। ফুটবলারদের দক্ষতা বিকাশ এবং বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করা হবে। অনুর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই কার্যক্রম উপলক্ষে বাফুফে ভবনে আয়োজিত জরুরি সভায় তিনি এসব কথা বলেন। এসময় বাফুফের ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা 
গোলাম ফারুক খোকন আরো বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, ফুটবল শৃঙ্খলা, ঐক্য, অধ্যবসায় ও নেতৃত্বের শিক্ষা দেয়। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলসহ প্রতিটি এলাকায় অনেক প্রতিভাবান তরুণ ফুটবলার রয়েছে। তাদের সঠিকভাবে খুঁজে বের করে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারলে তারা ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। অনুর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের এই বাছাই পর্ব তরুণ খেলোয়াড়দের নিজেদের যোগ্যতা ও প্রতিভা প্রমাণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে মেধা, যোগ্যতা, শৃঙ্খলা ও মাঠের পারফরম্যান্সকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। 

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।