ঢাকা | বঙ্গাব্দ

মা ইলিশ ধরা বিরত জেলেদের মাঝে চাল বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
মা ইলিশ ধরা বিরত জেলেদের মাঝে চাল বিতরণ ছবির ক্যাপশন: মা ইলিশ ধরা বিরত জেলেদের মাঝে চাল বিতরণ
ad728
হাতিয়ায় মা ইলিশ ধরা বিরত জেলেদের মাঝে চাল বিতরণ


আমির হামজাঃ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৫ হাজার জেলে পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে উপজেলা মৎস্য অফিস। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার নির্ধারিত নিবন্ধিত অসহায় জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে এই চাল তুলে দেওয়া হচ্ছে।
আজ রোববার চরঈশ্বর ইউনিয়নে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ। উদ্বোধনকালে ইউনিয়নের সচিব মো. হাসান ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালে নদীতে ও সমুদ্রে সব ধরনের মাছ ধরা পুরোপুরি বন্ধ থাকে। ফলে এ সময়ে জেলেরা কর্মহীন হয়ে পড়েন। জেলেদের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে হাতিয়া উপজেলার জন্য মোট ৩৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জনসংখ্যা ও জেলের সংখ্যা অনুপাতে প্রতিটি ইউনিয়নে এই চাল বণ্টন করা হচ্ছে।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান জানান, প্রতিটি ইউনিয়নে নির্ধারিত সময়ে ট্যাগ অফিসার ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রত্যক্ষ তদারকিতে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে উপজেলার সবকটি ইউনিয়নে চাল বিতরণ সম্পন্ন হবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পটিয়ায় হাফেজি মাদ্রাসার শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক

পটিয়ায় হাফেজি মাদ্রাসার শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক