গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মরহুম আহসানুল হক পচা মোল্লার সহধর্মিনী এবং কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও
কুষ্টিয়া প্রতিনিধি// এস এম বাদল
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার মাতা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
তার অসুস্থতার খবর পেয়ে চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
তিনি সেখানে চিকিৎসাধীন নেত্রীর শয্যাপাশে কিছুক্ষণ সময় কাটান, তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলে সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় তিনি অসুস্থ নেত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন।
পরিবারের সদস্য ও উপস্থিত নেতাকর্মীরা এ সমবেদনা ও সহমর্মিতার জন্য সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন
A H M Hafizul Bari